ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জাবিতে মাস্টারপ্ল্যান প্রণয়ন অফিসের উদ্বোধন

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
  • 110 শেয়ার

রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টারপ্ল্যান প্রণয়ন অফিসের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান প্রনয়ণের দাবিটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, শিক্ষক ও অংশীজনদের মধ্যে ছিলো। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার এই অর্ধশত বছরের শুরুতে আংশিক মাস্টারপ্ল্যান থাকলেও তা পূর্নাঙ্গরুপ লাভ করতে পারেনি। আমরা নতুন দায়িত্ব গ্রহণের পর মাস্টারপ্ল্যান প্রনয়ণের টেন্ডার আহ্বান করেছি। ২৪টি প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে। টেন্ডার ইভুলেয়শন প্রক্রিয়াধীন এবং মাস্টারপ্ল্যান প্রণয়নের অফিসটির কার্যক্রম টিএমসির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং অফিসটি আজকে উদ্বোধন করা হলো। আমরা আশা করছি, কাজটি যথাসময়ে শেষ করা হবে এবং দীর্ঘদিনের যে দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূর্নাঙ্গ একটি মাস্টারপ্ল্যান হবে সেটা পূর্নাঙ্গভাবে সফল হবে।”

এছাড়াও তিনি তাঁর বক্তব্যে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনসহ শিক্ষার্থীদের যতগুলো সংগঠন এতোদিন ধরে এটি নিয়ে কাজ করছে তাঁদেরকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং কো-অর্ডিনেটর (মাস্টারপ্ল্যান) ড. মো. আকতার মাহমুদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, কম্পট্রোলার, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪