ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
  • 60 শেয়ার

স্টাব রিপোর্টারঃ আবু তাহের 

 

সুনামগঞ্জের জামালগঞ্জে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ই-কমার্স এন্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, বহুবিবাহ ও ধর্ষণ প্রতিরোধ এবং আইনি সহায়তা পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বসুন্ধরা শুভসংঘের জামালগঞ্জ উপজেলা সভাপতি মো. শাহীন আলম।

তিনি বলেন, “বাল্যবিবাহ হলো এমন একটি বিয়ে যেখানে ছেলে বা মেয়ের বয়স আইন অনুযায়ী পূর্ণ হয়নি। বাংলাদেশে ছেলেদের বৈধ বিয়ের বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর। গ্রামের নারীরা সচেতন না থাকায় এখনও বাল্যবিয়ে হচ্ছে। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।”

তিনি আরও বলেন, “কোনো ছাত্রী স্কুল বা কলেজে যাওয়ার পথে কেউ অশ্লীল অঙ্গভঙ্গি করলে বা খারাপ আচরণ করলে তা ইভটিজিং হিসেবে গণ্য হয়, যা আইনত দণ্ডনীয় অপরাধ। নারী নির্যাতন, বহুবিবাহ ও ধর্ষণও গুরুতর অপরাধ। অনেক নারী কিভাবে আইনি সহায়তা পাবেন তা না জানায় সময়মতো বিচার পান না।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ। তিনি বলেন, “আমি সাংবাদিক হিসেবে সকল পেশার মানুষকে বাল্যবিবাহ প্রতিরোধে দিক নির্দেশনামুলক আলোচনা করি।”

সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদ নুর, দপ্তর সম্পাদক এনামুল হক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সাদিকুর রহমান স্বাধীন, সাবিনা আক্তার, জান্নাত আত্তার, অসিম তালুকদার ও মো. আশিক নুর প্রমুখ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪