ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জামালপুরে হারানো মোবাইল উদ্ধার অতঃপর মালিকদের কাছে হস্তান্তর

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪
  • 59 শেয়ার

মাসুদ রানা, জামালপুর প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে সরিষাবাড়ী থানা প্রাঙ্গণে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়ার উপস্থিতিতে উদ্ধারকৃত ২০টি মোবাইল ফোন নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করা হয়। এসময় সরিষাবাড়ী থানার এসআই আনোয়ার হোসেন, এসআই অনল, এএসআই মোস্তাক আহমেদ, এএসআই সোহেল ও উদ্ধারকৃত মোবাইল মালিকগণ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, উপজেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় বেশকিছু মোবাইল ফোন হারিয়ে যায়। পরে মোবাইল মালিকগণ থানায় এসে সাধারণ ডায়েরী করেন। সেই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪