ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জেলা প্রশাসক- মুহম্মদ কামরুজ্জামানের উদ্যোগে গোপালগঞ্জ পৌরসভার অচল পানি শোধনাগার সচল

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ২৯, ২০২৫
  • 58 শেয়ার

রাতুল আহম্মেদ, গোপালগঞ্জ । 

 

আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুর ২ টায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জ পৌরসভা দ্বারা পরিচালিত উক্ত পানি শোধনাগার প্লান্ট নিজে সরেজমিনে পরিদর্শন করেন এবং পৌরবাসীর চাহিদামত পানির সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদেরক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বিদ্যুৎ সঞ্চালনের তার হঠাৎ পুরে গিয়ে গোপালগঞ্জ পৌরসভার পানি শোধনাগারটি দীর্ঘদিন যাবত অচল থাকায় পৌরবাসীর বিশুদ্ধ খাবার পানি সরবরাহ খানিকটা ব্যাহত হচ্ছিল। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের নির্দেশনা ও পরামর্শমতে কার্যক্রম গ্রহনের ফলে, গোপালগঞ্জ পৌরসভা দ্বারা পরিচালিত পানির ট্রিটমেন্ট প্লান্ট আবার সচল করা সম্ভব হয়েছে। পৌর কর্তৃপক্ষ আশা করছে খুব শীঘ্রই উক্ত পানি শোধনাগার থেকে নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহ করা সম্ভব হবে।

সময় গোপালগঞ্জ পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিশ্বজিৎ কুমার পাল, গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, পৌরসভার তত্ত্বাবধায়ক (পানি সরবরাহ) সৌরভ বোস, পৌর প্রশাসকের ব্যক্তিগত সহকারী মাহফুজুর রহমান লাবলু সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।পানি শোধনাগার পরিদর্শন শেষে জেলা প্রশাসক গোপালগঞ্জ পৌরবাসীর পানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে ও আরো অধিক এলাকায় বিশেষ করে গোপালগঞ্জ পৌরসভার ০১, ০২, ০৩ এবং ১৪, ও ১৫ নং ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ লাইন স্থাপন ও পানির সরবরাহ বাড়ানোর জন্য গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী ও পরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সাথে সরাসরি কথা বলেন। এর আগে জেলা প্রশাসক ২০০১ সালে প্রতিষ্ঠিত গোপালগঞ্জ পৌরসভার পানি শোধনাগার প্লান্ট ও সরবরাহ লাইনের উন্নয়নের জন্য প্রায় ৪৮ কোটি টাকার একটি প্রকল্প স্থানীয় সরকার বিভাগে অনুমোদনের জন্য রয়েছে।

উক্ত প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়ন হলে গোপালগঞ্জের পানিয় সরবরাহের অনেক সমস্যার সমাধান হবে মর্মে জানা যায়। প্রকল্পটি যাতে জনস্বার্থে দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন হয়, সেই লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সাথে সরাসরি কথা বলেন তিনি।পৌরসভা কর্তৃপক্ষ জেলা প্রশাসকের অক্লান্ত চেষ্টায় গোপালগঞ্জ পৌরসভার পানি সরবরাহ এর সমস্যাদি দ্রুত সমাধান হওয়ায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪