ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঝালকাঠির সাংবাদিক নাঈম হাসান ঈমন’র পিতার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
  • 92 শেয়ার

আলমগীর শরীফ, ঝালকাঠি । 

 

 

ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সদস্য, দৈনিক ভোরের কাগজ পত্রিকা ও এনটিভির অনলাইন প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাঈম হাসান ঈমন এর পিতা মোঃ ওয়ারেচ আলী মোল্লার আজ ৯ম মৃত্যুবার্ষিকী তার নিজ বাড়ীতে পালিত হয়েছে। মোঃ ওয়ারেচ আলী মোল্লা রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

তিনি ২০১৬ সালের ০৩ ফেব্রুয়ারী ২১শে মাঘ ১৪২৩ বঙ্গাব্দ রোজ বুধবার বিকাল ৩:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন। এ উপলক্ষে রাজাপুর উপজেলার ছোট কৈবর্তখালী গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। সাংবাদিক মো. নাঈম হাসান ঈমন জানান, আমার বাবা নাই দেখতে দেখতে আজ ৯টি বছর পেরিয়ে গেলো। সেই থেকেই বুঝেছি বাবাকে হারানোর শোকটা কতটা কষ্টের।

বাবার মৃত্যুর সময়টা মনে পড়লে দমবন্ধ হয়ে আসে। বাবাকে হারিয়ে আমি পাথর হয়ে গেছিলাম। নাঈম তার বাবার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪