ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌ’থ অ’ভি’যা’নে ২ লক্ষ পিস ইয়াবাসহ আটক-৭

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
  • 57 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

 

কক্সবাজার টেকনাফের নাফ নদীর মোহনায় যৌথ অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ রোহিঙ্গা সাতজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র‍্যাব। বুধবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

আটকরা হল— মো. ইয়াসিন (৫৬), মো. মোস্তফা (৩৩), মো. ইলিয়াছ (২১), দীন মোহাম্মদ (৩৪), মো. সাবের (৩০), মো. জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫)। আটকরা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বুধবার ভোর রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যদের যৌথ একটি দল অভিযান চালায়। এসময় পর্যায়ে মিয়ানমার দিক থেকে আসা ইঞ্জিন চালিত সন্দেহজনক একটি ট্রলার দেখলে আভিযানিক দলের সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ট্রলারটিকে জব্দ করা সম্ভব হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪