ঢাকা   ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

টেকনাফে যৌথ অভিযানে ১লাখ ২০হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জুন ২৭, ২০২৫
  • 136 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

 

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সাগর উপকূলীয় বাহারছড়া ইউনিয়নে র‌্যাব-কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে ১লাখ ২০হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, গত ২৬জুন ২০২৫ইং বিকালে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্প, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প এবং কোস্টগার্ডের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউপির ২নং ওয়ার্ড মনতলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১লাখ ২০হাজার পিস ইয়াবা, ১টি স্মার্টফোন, ১টি বাটন ফোনসহ মনতলিয়ার আবুল আবুল কাশেমের পুত্র শফি উল্লাহ (৪৫) এবং মোহাম্মদ আলীর পুত্র নুরুল বশর (৩৮) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-৬৩,তারিখ-২৭-০৬-২০২৫ইং, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/১ সারণী ১০(গ)/৪১ ধারা রুজু করার পর থানায় সোর্পদ করা হয়েছে ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪