ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক।

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মে ২৫, ২০২৫
  • 93 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

 

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে ৭০,০০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে ২০২৫) রাতে টেকনাফের মুন্ডার ডেইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মুন্ডার ডেইল এলাকায় একটি বড় ইয়াবার চালান স্থানান্তরের প্রস্তুতি চলছে। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানে সত্তর হাজার (৭০,০০০) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোনসহ এক নারীকে আটক করা হয়। গ্রেফতারকৃত নারীর নাম ছেনুয়ারা বেগম (৪৮)। তার স্বামীর নাম শামসুল আলম (প্রকাশ শুক্কুর) এবং মাতার নাম ছুরা খাতুন। তিনি টেকনাফ থানাধীন মুন্ডার ডেইলের পশ্চিম সাগর পাড় এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাদককারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গড়তে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪