ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

টেকনাফ থেকে কক্সবাজারগামী মোটর সাইকেল তল্লাশি করে ইয়াবাসহ আটক- ০১

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫
  • 115 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

 

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ থেকে কক্সবাজারগামী মোটর সাইকেল গতকাল আকস্মিক তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় লুকানো ৭,২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে। ইয়াবাসহ আটক করা হয়েছে এই মোটরসাইকেল আরোহী মাদক পাচারকারী।

বিজিবির তথ্যমতে, টেকনাফ থেকে মোটর সাইকেলযোগে কক্সবাজারগামী Suzuki Gixxer SF এর পিছনের মাটগার্ডের ভেতর অভিনব কৌশলে প্লাস্টিকের চারটি প্যাকেটে এই বিপুল ইয়াবা লুকানো ছিল। আটক ব্যক্তি এর নাম মোহাম্মদ ইয়াহিয়া (৫৫), যিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আটক ব্যক্তি এর নাম মোহাম্মদ ইয়াহিয়া (৫৫), পিতা কাজী আব্দুর রহমান, গ্রাম-উত্তর ডেইলপাড়া, ০৬ নং ওয়ার্ড, ডাক ও থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজার ।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি)বলেন, আটককৃত ইয়াবা, মোটরসাইকেল ও আসামিকে নিয়মিত মামলা ভিত্তিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪