ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে হিসাবরক্ষণ অফিসে ঘুষ লেনদেনের সময় দুদকের হাতে দুই জন আটক

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, মার্চ ১৭, ২০২৫
  • 82 শেয়ার

বরকতউল্লাহ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হিসাবরক্ষণ অফিসে ঘুষ লেনদেনের সময় হিসাবরক্ষণ অফিসার শেরিকুজ্জামান ও সিনিয়র অডিটর আব্দুল হান্নান অফিসে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ঠাকুরগাঁও জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারি পরিচালক ও উপপরিচালক আজমির শরীফ মারজী এর নেতৃত্বে অভিযানকারি টিমের হাতে নগদ ৫ হাজার টাকা সহ আটক হয়েছে।

আটক দুইজনই দুদকের হেফাজতে রয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টায় হরিপুর উপজেলা পরিষদের হিসাবরক্ষণ অফিসে। এ বিষয়ে দুদক উপপরিচালক বলেন, হরিপুর উপজেলার আব্দুল হামিদ নামে এক নৈশ্য প্রহরী গত ৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে তার অবসর জনিত পেনশন ভাতার জন্য হরিপুর হিসাব রক্ষণ অফিসে কাগজপত্র জমা করেন কিন্ত আজও পর্যন্ত তা নিস্পত্তি করা হয়নি। এক পর্যায়ে হিসাবরক্ষণ অফিসারের কক্ষে একটি দেনদরবার হয় এবং কাজের জন্য ২২ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ১৭ হাজার টাকা নিয়েও তারা কাজটি করেনি। বাধ্যহয়ে তিনি গত ১৩ মার্চ আমাদের কাছে অভিযোগ করেন।

ভুক্তভোগির অভিযোগ পেয়ে আমরা এখানে অভিযানে আশি। হিসাবরক্ষণ অফিসে অভিযান পরিচালনা কালে ভুক্ত ভোগির সাথে আজকে ঘুষ লেনদেনের ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় হিসাবরক্ষন অফিসার শেরিকুজ্জামান ও ওডিটর আব্দুল হান্নান কে আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪