ঢাকা   ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার

Mizanur
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
  • 108 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ সহকারি সেক্রেটারী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ে দুইশতাধিক দুস্থ পরিবারের মাঝে গরু, ছাগল, টিউবওয়েল এবং আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে খাদ্যসামগ্রী, বিতরণ করেছেন।

গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের সালন্দর ঈদগাঁ মাঠে আয়োজিত এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসব বিতরণ করেন তিনি। এর মধ্যে একটি পরিবারে একটি বকনা গরু, ষোলটি পরিবারে একটি করে বকরী ছাগল, পাঁচটি পরিবারে একটি করে টিউবওয়েল এবং দুইশত পরিবারের মাঝে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ফুড পেকেট বিতরণ করা হয়।

প্রতিটি ফুড পেকেটে রয়েছে ১৬ কেজি চাল, ১ কিজি মশুর ডাল, ১ লিটার তেল,৩ কেজি ছোলা, ৫ কেজি আলু ও ১কেজি খেঁজুর। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত নেতা দেলাওয়ার হোসেন বলেন, জেলা জামায়াতের সেক্রোটরী মোহাম্মদ আলমগীর, সহকারি সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন, সদর থানা সেক্রেটারী এসএম আদিউল ইসলাম, জামায়াত নেতা রাজিউর রহমান, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ।

এদিন বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্যও রাখেন দেলাওয়ার হোসেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪