ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে আগুনে ৯ পরিবারের ২৫ ঘর পুড়ে ছাই

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, মার্চ ৩, ২০২৫
  • 103 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ৯টি পরিবারের ২৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ২ মার্চ রোববার দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত সবুজ বলেন, ‘৩ ভাই কাজ করে বেশ কিছু টাকা জমা করেছিলাম। কয়েকদিন আগে গরু বিক্রির টাকাসহ প্রায় ৪ লাখ টাকা বাড়িতে ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে।’কলেজ ছাত্র মাসুম বলেন, ‘আগুনে সব কিছু পুড়ে গেছে। পড়নের মতো কোনো কাপড় নেই। পড়ার মতো বই নেই। খাবার মতো খাবার নেই। থাকার মতো কোনো ঘর নেই।’ পীরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রমিজ আলম বলেন, ‘অগ্নিকাণ্ডে ৯টি পরিবারের ২৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের জন্য যাচ্ছি। তালিকা করে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে। প্রাথমিকভাবে পীরগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের সহায়তা করা হচ্ছে।’

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪