ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে যুবলীগ নেতা ও আওয়ামী লীগের নেতা আটক

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
  • 62 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ৩ জনকে আটক করেছে পুলিশ। গত ১২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা থেকে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান চৌধুরী, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সবুজ। জানা গেছে, ১২ ফেব্রুয়ারি বুধবার রাতে দুওসুও এবং পাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আটক করা হয় ছাত্রলীগ নেতা সবুজ ও ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমানকে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে থানা-পুলিশ আটক ২জনকে আদালতে পাঠানোর আগে দেখা করতে আসেন যুবলীগ নেতা হুমায়ুন কবির। দেখা করে ফেরার সময় থানার পাশে একটি ক্লিনিকের সামনে থেকে তাঁকেও আটক করে পুলিশ।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, আটক ৩ জনের মধ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পরে আটক যুবলীগ নেতাকে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪