ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি।

Mizanur
  • প্রকাশিত : মঙ্গলবার, মে ৬, ২০২৫
  • 110 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসনসহ ২ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন” জেলা শাখার পক্ষ থেকে কর্মবিরতি পালন করা হয়। ৫ মে সোমবার ঠাকুরগাঁও জেলা জজ আদালত ভবনের বারান্দায় সকাল ৯-১১ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করেন কর্মচারীগণ।
সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো: আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ সভাপতি মো: বিল্লাল হোসেন, সহ সভাপতি মো: আলীনুর ইসলাম, সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নারগিস আক্তার, সদস্য মো: আবু বক্কর সিদ্দিক, মো: শাহ্ আলম প্রমুখ।
বক্তরা বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালক করত: অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুযোপযোগী পদ সৃজনপূর্বক যোদ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ণের দাবি জানান।

এ অবস্থায় সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার কর্মচারীগণ দুই দফা দাবী আদায়ের জন্য অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে কর্মবিরতি পালন করে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪