ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁওয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্যালকের মেয়েকে ধর্ষণের অভিযোগে ফুপা গ্রেফতার

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মার্চ ৩০, ২০২৫
  • 96 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় শ্যালকের ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে ধর্ষক ফুপা রশিদুল ইসলামকে (৩৭) গ্রেফতার করেন রুহিয়া থানা পুলিশ। সম্প্রতি গত শুক্রবার (২৮ মার্চ) দুপুরে রুহিয়া থানার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষক রশিদুল ইসলাম রুহিয়া থানার ১নং– রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ঠপুর গ্রামের ফজলু হকের ছেলে। নাবালিকা শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে অধ্যায়নরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ২৮ মার্চ শুক্রবার বেলা ২ টার দিকে খড়িবাড়ি গ্রামের নাজিরুল ইসলাম ও তার পরিবারের লোকজন কাজে বাইরে যায়। ঐ সময় ধর্ষক রশিদুল ইসলাম শিশুটিকে বাড়িতে একাকী পেয়ে তাকে ঝালমুড়ি কিনে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্রাক্ষেতে হাত ধরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোর করে পরণের কাপড় খুলে ধর্ষণের চেষ্টাকালে শিশুটি চিৎকার করলে লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং পরবর্তীতে ধর্ষককে রুহিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।

শিশুটির বাবা বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে এম নাজমুল কাদের জানান, ধর্ষক রশিদুল ইসলামের বিরুদ্ধে রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা করা হয়েছে, যার মামলা নং- ১২ তাং-২৮/০৩/২৫ ইং। শনিবার (২৯ মার্চ) সকালে গ্রেফতারকৃত ধর্ষক রশিদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪