ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের হাতে আটক- ০২ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
  • 75 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

 

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে আটক দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সীমান্ত পিলার ৩৬৬/২-এস-এর কাছে ভারতের মানিকখাড়ী এলাকায় বিজিবি ও বিএসএফ-এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। আটককৃতরা হলেন, রানীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের বিকাশ শীল (২২) ও পূর্ণ নাথ (২৬)।

বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ঠাকুরগাঁও জেলার বেতনা সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার ৩৬৬/১-এস সীমান্ত পিলারের বিপরীতে ভারতের কাদেরগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশিকে আটক করে। ঐ সময় আরও তিন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলেও তারা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। পরে বিজিবি বিএসএফ-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আটক- ০২ বাংলাদেশিকে ফিরিয়ে আনার চেষ্টা চালায়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল তানজির আহম্মেদ বলেন, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ফেরত পাওয়া দুই বাংলাদেশিকে আইনি প্রক্রিয়ার জন্য হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪