ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ।

Mizanur
  • প্রকাশিত : মঙ্গলবার, মে ৬, ২০২৫
  • 68 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরনের নির্দেশ দেয় আদালত। ৫ মে সোমবার তাকে দিনাজপুর কারাগার থেকে এনে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক মোছা: রহিমা খাতুন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

৫ মে সোমবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হয়। শুনানিতে রাষ্ট্র ও আসামিপরে আইনজীবীরা অংশ নেন। যুক্তিতর্ক শেষে বিচারক দুই মামলাতেই জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুজনের আইনজীবী এ্যাড. ফজলে রাব্বী বকুল বলেন, মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমরা জামিনের আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা গ্রহণ করেননি। তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় গত ২২ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা।

সাবেক এমপি সুজনকে ৪র্থ এবং তার বাবা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়। অন্যদিকে সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা এ্যাড. মওদুদ আহমেদ বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন। এ মামলায় সুজনকে প্রধান আসামি করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪