ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডিমলায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মে ১৮, ২০২৫
  • 99 শেয়ার

আশীষ বিশ্বাস, স্টাফ রিপোর্টার:

 

নীলফামারী ডিমলায় মিম আক্তার (১৯) নামে এক গৃহবধূ তার থাকার ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শুক্রবার (১৬ মে) বিকাল নীলফামারীর ডিমলা উপজেলা সদর ইউনিয়নের রামডাংঙ্গা আমতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম আক্তার উপজেলা নাউতারা ইউনিয়নের ঝাড়পাড়া গ্রামের বেলালের একমাত্র কন্যা ও রামডাঙ্গা আমতলী গ্রামের আবুল কাশেম আকালুের একমাত্র ছেলে সেলিম (২৪) এর সাথে ৮ মাস পূবে পারিবারিকভাবে ইসলাম শরীয়ত মোতাবেক বিয়ে হয়।

জানা যায়,নিহত মিম আক্তারের সেলিম ও শশুর দুপুরে জুম্মার নামাজ শেষে খাওয়া দাওয়া করে ভ্যান নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে ডিমলা বাজারে বেরিয়ে যান।শ্বাশুড়ি ভুট্টা খেতে ভুট্টা ছিরাতে এবং ছোট্ট ননদীয় পাশের বাসায় খেলতে যান। এ সময় বাসায় মিম আখতার একা থাকে এবং ফাঁকা পেয়ে নিজ ঘরে তীরে সহিত ওড়না গলায় বেধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার ছোট ননদ বাসায় এসে ভাবিকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশেপাশের মানুষ এসে জড়ো হয়। পরে ডিমলা থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থা থেকে মৃত্যু দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী বলেন,খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে একটি ইউ ডি মামলা করা হয়। আজকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪