ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডোমারে উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা ও শীতবস্ত্র বিতরণ

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
  • 134 শেয়ার

আব্দুর রশিদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

 

নীলফামারীর ডোমারে উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা ও শীতার্তদের মধ্যে দুই হাজার শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে শীতার্ত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় শীতবস্ত্র বিতরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, ওসি আরিফুল ইসলাম,পিআইও আব্দুল মাবুদ, একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিসুল হক আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক সমন্বয়ক আবু সাঈদ লিয়ন, সহ-সমন্বয়ক সাম সজীব, ডোমার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন, মোহাম্মদ শরীফ হোসেন,মো আসিফ ইসলাম, বাধন ইসলাম সহ জুলাই অভুত্থানে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উল্লেখিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো অন্তর্র্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ায়। সচিবালয়ে আগুন লাগায় তিনি সকালে হেলিকপ্টারে যোগে ঢাকার উদ্দেশ্যে নীলফামারী ত্যাগ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪