ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডোমারে তারুণ্যের উৎসব উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প- দুই শতাধিক মানুষ পেল চিকিৎসা সেবা

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
  • 65 শেয়ার

আব্দুর রশিদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

 

 

“এসো দেশ বদলাই, পৃথিবীর বদলাই” এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের উৎসব – ২০২৫’ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী ডোমার শিল্পকলা একাডেমিতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা স্কাউটসের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে দুঃস্থ, অসহায় এবং স্থানীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সফিউল ইসলাম,স্থানীয় শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাসহ
বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, দিনব্যাপী এই ক্যাম্পে শিক্ষার্থী ও অসহায় মানুষসহ দুই শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও আশার আলো জাগিয়েছে আয়োজকরা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪