ঢাকা   ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডোমারে শিশুপার্কের দাবিতে অবরোধ ও মানববন্ধন

Mizanur
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
  • 84 শেয়ার

আব্দুর রশিদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

 

 

শিশুদের বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে নীলফামারীর ডোমারে শিশুপার্ক স্থাপনের দাবিতে অবরোধ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় পৌর শহরের রেলগেট মোড়ে ডোমারবাসীর আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন- নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক ইয়াছিন মোহাম্মদ সিথুন।

এসময় আরও বক্তব্য রাখেন- ডোমার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন (সোহাগ), ডোমার বালিকা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষিকা মোছাঃ আফসানা ইয়াসমিন আশা, পৌর জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়ক হাসানুর আলম রিমুন, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মজিদুল ইসলাম, পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাহিমুজ্জামান রুপক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-সদস্য সচিব মোঃ রবিন হাসান, সদস্য অর্নব আহমেদ আলিফ প্রমুখ।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে ডোমারের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ বলেন, ডোমারে শিশুপার্ক স্থাপনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। রবিবার বিকালে ডোমার পৌর ভবনে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪