ঢাকা   ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডোমার প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
  • 84 শেয়ার

আব্দুর রশিদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

 

নীলফামারীর ডোমার প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

ডোমার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রওশন রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোজাফফর আলী। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু, সময় টিভির রংপুর ব্যুরো প্রধান নাজমুল ইসলাম নিশাত, ডোমার পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর খন্দকার আহমাদুল হক মানিক, উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আব্দুল হাকিম, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগ। এসময় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম। অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রেস ক্লাবের এ আয়োজনকে সাধুবাদ জানান এবং ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির জন্য এমন উদ্যোগের প্রশংসা করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪