ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঢাকা টু সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
  • 99 শেয়ার

মোঃ কামাল হোসেন প্রধান, স্টাফ রিপোর্টার (নরসিংদী) । 

 

 

নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (তাঁত বোর্ড) শিক্ষার্থীদের বিভিন্ন দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে করে সকাল থেকে বন্ধ রয়েছে ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ মহাসড়ক।

অদ্য ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে বিক্ষুদ্ধ ছাত্ররা এসে জড়ো হতে থাকে। পরে তারা মিছিল নিয়ে সকাল সাড়ে ১১টায় সাহেপ্রতাব মোড়ে ঢাকা টু সিলেট মহাসড়ক অবরোধ করে।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদফতর এর অধীনে নেওয়ার জন্য শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবী উপেক্ষা করে কলেজের কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের অন্য জায়গায় শিক্ষাদানের সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। এর আগে তারা নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদফতরের অধীনে নিয়ে পাঠদানের দাবী জানিয়ে আসছিলেন।

কিন্তু সরকার সেটিকে আমলে না নিয়ে বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রমকে বন্ধের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের টাঙ্গাইলের স্থানান্তরে পরিকল্পনা করেছে, যেটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক। যা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ২টায় বিক্ষোভ চলছিল। ঘটনাস্থলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কলিম উল্লাহ, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪