ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

তরমুজের গাড়ি উল্টে ব্যবসায়ী গুরুতর আহত

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ২৯, ২০২৫
  • 72 শেয়ার

মো: সাদ্দাম হোসেন ইকবাল, যশোর জেলা প্রতিনিধি:

 

ঝিকরগাছা থানা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক তরমুজ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ ২০২৫) সকাল ৯:৩০ মিনিটের সময় ঝিকরগাছা বাজার বাসস্ট্যান্ড মসজিদের সামনে যশোর রোডে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, মো. কাশেম আলী (৫৫), পিতা মৃত তাফসের মোড়ল, সাং মোবারকপুর, থানা ঝিকরগাছা, জেলা যশোর—তরমুজ পরিবহনের সময় দুর্ঘটনার শিকার হন। হঠাৎ করে তরমুজ বোঝাই গাড়িটি উল্টে গিয়ে তার ওপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার ফলে তার হাতের কয়েকটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত কাশেম আলীকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, “আমরা হঠাৎ দেখি গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলে আমরা সবাই দৌড়ে যাই এবং আহত ব্যক্তিকে উদ্ধার করি।”

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪