ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

তালা উপজেলার ৬নং তালা সদর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Mizanur
  • প্রকাশিত : সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
  • 67 শেয়ার

আবু জাফর, সাতক্ষীরা।

 

 

রবিবার ২৬শে জানুয়ারি বিকাল ৫টায় তালা উপজেলার ৬নং সদর ইউনিয়নে আগোলঝাড়া ভায়াড়া সরকার প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৬নং তালা সদর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় মোঃ কবির হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ রমিজ উদ্দিন রুমি, কেন্দ্রীয় সংসদ কৃষকদল।তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকের পানির সুবিধা, সংরক্ষণ ও মাটির নিচে পানির ব্যবহার কমাতে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবার শুরু করা হবে। কৃষিখাতে দৃষ্টি দেয়ার পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে উদ্যোগ নেওয়া হবে। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মহিউদ্দিন খান শ্যামল, সহ:বন-বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সংসদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলি হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা কৃষকদল। মোঃ শামিম কবির সুমন, যুগ্ন আহবায়ক, জেলা কৃষকদল।তারেক রহমানের দেওয়া মানপত্র পাঠ করেন মোঃ জাহাঙ্গীর হোসেন, আহবায়ক,তালা উপজেলা কৃষকদল। আরও উপস্থিত ছিলেন মোঃ জামির আলী, সদস্য সচিব, তালা উপজেলা কৃষকদল। মোঃ রফিকুল ইসলাম দাদু, আহবায়ক, তালা উপজেলা স্বেচ্ছাসেবকদল এবং বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সাধারণ কৃষক এ সময়ে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪