ঢাকা   ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

তাহিরপুর বাদাঘাট বাজারের পরিবেশ রক্ষায় ডাস্টবিন কার্যক্রমের উদ্বোধন।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ১২, ২০২৫
  • 106 শেয়ার

আমির হোসেন, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার বৃহৎ বাজার তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের পরিবেশ রক্ষায় ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আজ শনিবার দুপুরে বাজারের মেইন রোডে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন করেন বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ সময় সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন, বাজারের পরিবেশ রক্ষায় বাদাঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশারের মালিকানাধীন ঈমন বেকারির সৌজন্যে তিনটি ডাস্টবিন প্রদান করেন। বাদাঘাট বাজারের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় ব্যবসায়ী আবুল বাশারের ন্যায় আরও বড়বড় ব্যবসায়ীরা আছেন এবং উদ্যোক্ত তারা আছেন উনারা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে বাজারের রাস্তা বা বোর্ডের ময়লা আবর্জনা থাকবে না। বাজারের পরিবেশও নষ্ট হবেনা। এবং আমরা বাজারবাসী ও এলাকাবাসীকে সাথে নিয়েই এই বাদাঘাট বাজারকে জেলা তোতা সিলেট বিভাগের গ্রামীণ হাটবাজারের মধ্যে একটি মডেল বাজার হিসেবে স্থাপন করব ইনশাল্লাহ। তিনি এসময় বাজারের ব্যবসায়ীদের কাছে অনুরোধ করে বলেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা রাস্তাঘাটে না পেলে ডাস্টবিনে খেলার জন্য। ডাস্টবিন স্থাপন কার্যক্রম উদ্বোধনের আগে মোনাজাত করেন বাদাঘাট জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ আতাউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, সহ সভাপতি আব্দুর রউফ, সমাজকর্মী গনেশ তালুকদার, আবুল বাশার, নুর মিয়া, সারোয়ার ইবনে গিয়াস, ব্যবসায়ী বশির আহমেদ প্রমুখ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪