ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ত্রিশালে র‌্যাব-১৪ ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে ৪ লাখ ৭০ হাজার টাকার মাদকসহ আটক এক

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ২, ২০২৫
  • 62 শেয়ার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় যৌথ চেকপোস্ট পরিচালনা করেছে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্প ও ময়মনসিংহ জেলা ট্রাফিক পুলিশ।
শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুর ১টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত যমুনা প্লাজার সামনে ঢাকাগামী লেনে পরিচালিত ওই চেকপোস্টে সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ১৬ জনকে সর্বমোট ৬৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে র‌্যাব সদস্যরা একটি প্রাইভেটকার তল্লাশি করে ৪৭ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম দয়াল রায় (৪৫), তিনি গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাসিন্দা। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা।

র‌্যাব-১৪ জানায়, সড়কের যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা রোধ, যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও উদ্ধারকৃত মাদকদ্রব্যকে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪