ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

দলীয় মনোনয়ন না পেলেও মাঠে কামরুজ্জামান কামরুল

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
  • 137 শেয়ার

মো: আমির হোসেন, স্টাফ রিপোর্টার:

 

 

সুনামগঞ্জ–১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও দলের ঘোষিত প্রার্থী আনিসুল হকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন কামরুজ্জামান কামরুল। দলীয় সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দেন।

বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কার্যালয় থেকে কামরুজ্জামান কামরুলের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান কামরুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম, সমাজসেবক আতিকুর রহমান আতিক, কৃষক বশির আহমেদ, আলী আহমদ, আবু জহরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, বুধবার দুপুরে সুনামগঞ্জ–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে তাঁর অনুসারীরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কামরুজ্জামান কামরুল বলেন, “আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আমার পক্ষে মেহেদী হাসান উজ্জ্বলসহ নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশ নিতে চাই।

এই আসনের মানুষের অধিকার ও উন্নয়নের প্রশ্নে আমি আপসহীন থাকব।” তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ অবহেলিত। আমি নির্বাচিত হলে তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশার সার্বিক উন্নয়নে কাজ করব এবং মানুষের পাশে থেকে রাজনীতি করব।” স্থানীয় নেতাকর্মীরা জানান, দলীয় মনোনয়ন না পেলেও তৃণমূলের বড় একটি অংশ কামরুজ্জামান কামরুলের পাশে রয়েছে। আগামী দিনে মনোনয়নপত্র দাখিল ও নির্বাচনী প্রচারণায় ব্যাপক জনসমাগম হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪