ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

দিনাজপুর চেম্বারের আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
  • 64 শেয়ার

মো: মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর । 

 

 

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে মাসব্যাপী ১৮তম বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) বিকেলে দিনাজপুর ঐতিহাসিক গোড় এ শহীদ বড় ময়দানে ফিতা কেটে, বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর মোঃ এনামুল হক, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোকাররম হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ১৮তম দিনাজপুর বাণিজ্য মেলার আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মোঃ রাহবার কবীর পিয়াল। মেলা কমিটির সদস্য সচিব ও চেম্বারের পরিচালক মোঃ আখতারুজ্জামান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে চেম্বারের সকল পরিচালক উপস্থিত ছিলেন। এর আগে কুরআন তেলাওয়াত গীতা পাঠ করা হয়। অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

এছাড়াও গত জুলাই -আগস্টে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সব শেষে আতসবাজি করা হয়। মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দিনাজপুরের স্বনামধন্য ডেকোরেটর মনতা ইভেন্ট ম্যানেজমেন্ট।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪