ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

দুই জন আসামীসহ ১৫ পিস ভারতীয় ইয়াবা, ৫০০ পিস (Tensiwin) ট্যাবলেট আটক 

Mizanur
  • প্রকাশিত : শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
  • 56 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ।

 

২৩ জানুয়ারি ২০২৫ তারিখ সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় চকপাড়া বিওপিতে কর্মরত নায়েক মোঃ এনামুল হক এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের মোসলেমপুর বাজার রোড সংলগ্ন ব্রীজের পার্শ্বে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে টহলদল ০২ জন আসামী (১) মোঃ মতিউর রহমান (৫০), পিতা-মৃত ইউসুফ আলী এবং (২) মোঃ রাজীব আলী (৩৮), পিতা-মৃত আবু তালেব উভয়ের গ্রাম-পারদিল্লানপুর, পোষ্ট-কানসাট, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ১৫ পিস ভারতীয় ইয়াবা, ৫০০ পিস ট্যাবলেট, ০১টি ব্যবহৃত মোবইল ফোন (বাটন) এবং ০১টি মোটরসাইকেল (Apache RTR 150cc) সহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীসহ মালামাল মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪