ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

দেবীগঞ্জে ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার মান গতিশীল করতে অভিভাবক সমাবেশ ।  

Mizanur
  • প্রকাশিত : সোমবার, জুন ২, ২০২৫
  • 61 শেয়ার

রেজাউল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদরাসার শিক্ষার পরিবেশ সৃষ্টি, পাঠদান ও শিক্ষার মানের গতিশীল করতে এবং নতুন কারিকুলাম বাস্তবায়নে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।

আজ (০১ জুন) রবিবার সকালে দেবীগঞ্জ উপজেলার পৌর এলাকার সবুজপাড়াস্থ কেন্দ্রীয় কবরস্থান মাঠে এ অভিভাবক সমাবেশের আয়োজন করে। মাদরাসার সকল অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশ ছাড়াও অনুষ্ঠানে মাদরাসায় অনুষ্ঠিত প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির আওতাধীন বৃত্তি পরীক্ষায় মাদরাসার ২০ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, মাদরাসার উপদেষ্টা আবুল বাশার বসুনিয়া।দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও অত্র মাদ্রাসার উপদেষ্টা আব্দুল গনি বসুনিয়া, মাদরাসার সভাপতি ও দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজুর। মাদরাসার দুই ক্ষুদে শিক্ষার্থীদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মাসুদুর রহমান, ইকরা মডেল মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা সাব্বির আহমেদ সোহাগ, অভিভাবক, রাসেল আহমেদ, হামিদুল ইসলাম । অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক ও নয়াদিগন্ত পত্রিকার দেবীগঞ্জ সংবাদদাতা হাফেজ, মাওলানা শেখ ফরিদ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪