সুমন আহমদ, সুনামগঞ্জ।
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের হাছান আলী (৩১) হত্যা মামলার দুই জন আসামি গ্রেফতার করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরিয়া গত ২৬/১২/২০২৪খ্রি: তারিখ রাত অনুমান ২৩.২০ ঘটিকার সময় আসামিগন ভিকটিম হাছান আলী (৩১) পিতা-নোয়াব আলী, সাং-দ্বীনেরটুক, ইউ/পি- ০২নং নরসিংপুর, থানা-দোয়ারাবাজার জেলা-সুনামগঞ্জকে বুকের বাম পাশে, ঘাড়ের নিচে ও পিঠে ধারালো ছুরি দিয়া ঘাই মারিয়া ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া গুরুতর জখম করে।
ভিকটিম শোর চিৎকার করিলে আশেপাশের লোকজন তাহাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার পরিক্ষা নিরিক্ষা করিয়া ভিকটিম হাছান আলী (৩১) কে মৃত ঘোষণা করেন। উক্ত বিষয়ে ভিকটিম হাছান আলীর বড় ভাই মোঃ রোশন আলী (৩৫) বাদী হয়ে এজাহারনামীয় ০৯ জন ও অজ্ঞাতনামা ৪/৫ জন আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করিলে দোয়ারাবাজার থানার মামলা নং-২৭, তারিখ- ২৮/১২/২০২৪খ্রি: ধারা-১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড রুজু করিয়া মামলার তদন্তভার এসআই (নি:)/মোহাম্মদ আতিয়ার রহমান এর নিকট অর্পন করা হয়। এসআই(নিরস্ত্র)/ মোহাম্মদ আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা উত্তরা হইতে এজাহারনামীয় আসামি ১. মাহিন মিয়া (১৯) পিতা-গৌছ আলী, ২. গৌছ আলী (৬০) পিতা-মৃত আফিজ আলী, উভয় সাং-তেরাপুর, ইউ/পি-০২নং নরসিংপুর, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জদ্বয়কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দোয়ার বাজার থানার ইনচার্জ অফিসার মোঃ জাহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।