ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ধানের শীষের জয়ধ্বনি কাহালু উপজেলার বৌ বাজারে

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
  • 134 শেয়ার

কাহালু উপজেলা প্রতিনিধিঃ

 

প্রথম ভোট, ধানের শীষের পক্ষেই হোক — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলার কাহালু উপজেলা, নারহট্ট ইউনিয়নের বৌ বাজারে আজ শুক্রবার (২৪ অক্টোবর) নতুন ভোটার তরুণদের নিয়ে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিপুল বিজয় নিশ্চিত করাই ছিল এই সভার মূল লক্ষ্য।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, যুবনেতা ও সেচ্ছাসেবক নেতা, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ আবু রায়হান।

এছাড়াও তরুণ ভোটারদের মধ্যে উপস্থিত ছিলেন —
মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ সাব্বির মন্ডল, মোঃ রুস্তম মন্ডল, মোঃ ওহাব মন্ডল, মোঃ জনি মন্ডল, মোঃ সাগর মন্ডল, মোঃ সৌরভ মন্ডল, মোঃ রাফি প্রাং, মোঃ নাঈম সরকার, মোঃ জামিল প্রাং, মোঃ শামিম প্রাং, মোঃ রিফাত সরকার, মোঃ সুমন সরকার, মোঃ শুভ মন্ডল প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি আরমান হোসেন ডলার বলেন — “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই। দেশমাতৃকার স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ প্রজন্মই হবে পরিবর্তনের অগ্রদূত। তাই আগামী জাতীয় নির্বাচনে তরুণদেরকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভা শেষে উপস্থিত তরুণরা ধানের শীষের বিজয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একযোগে ‘ধানের শীষের জয়ধ্বনি’ উচ্চারণ করেন।।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪