ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
  • 111 শেয়ার

সাইদুর রহমান (রুবেল মোল্লা), ধামরাই (ঢাকা)। 

 

ঢাকার ধামরাইয়ে জয়পুরা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে পাশে খাল থেকে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।মঙ্গলবার (১৪জানুয়ারী) সকাল বেলা ধামরাই উপ জেলার কুল্লা ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার আনোয়ার শপিং কমপ্লেক্স এর পূর্বপাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় পাওয় যায়নি। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।সরজমিনে যাওয়ার পর এলাকাবাসি বলেন, আজ সকালে এলাকার লোকজন জয়পুরা বাজারে যাওয়ার সময় ঢাকা-আরিচা মহা সড়কের পাশে খালের মধ্যে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে ভাসমান লাশটি উদ্ধার করে। প্রতিবেদকের রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি কোন নাম পরিচয় ও ঠিকানা কেউ বলতে পারেনি।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাসির আহমেদ বলেন,ধামরাই উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ভাসমান একটি লাশ এলকাবাসি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশের গায়ে তেমন কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের পরে বলা যাবে এটি হত্যা নাকি অন্য কিছু।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪