ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ধামরাইয়ে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালক সহ নিহত- ০২

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫
  • 138 শেয়ার

সাইদুর রহমান (রুবেল মোল্লা), ঢাকা জেলা প্রতিনিধি:

 

 

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পরে গিয়ে চালকসহ ২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরোও দুইজন।

রবিবার (২১সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম টু ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত দুজনের নামই মনির হোসেন একজন দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিন এর ছেলে অপরজন চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে, তারা দুইজনই ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পিকআপটি জামগড়া থেকে মুরগীর খাদ্য ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। আহত দুজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম হতাহতের খবরটি নিশ্চিত করে জানান,গত রাতে পাড়াগ্রাম টু ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪