ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁয় ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সুপার মহোদয়ের মার্কেট মনিটরিং।

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, মার্চ ২৪, ২০২৫
  • 73 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে অদ্য ২৩ মার্চ ২০২৫ খ্রি. নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহোদয় মার্কেট সরেজমিনে পরিদর্শন করেন।

পুলিশ সুপার মহোদয় সরেজমিনে পরিদর্শনকালে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ জনসাধারণের ভোগান্তির কারণ হয় এমন বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রত্যেকে যার যার অবস্থান থেকে দায়িত্বপূর্ণ আচরণের জন্য তিনি আহবান জানান।

শহরের যানজট নিরসন ও যানচলাচল নির্বিঘ্ন করনের লক্ষে ফুটপাত ও সড়কে শৃঙ্খলা বজায় রাখা জন্য তিনি ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবসা করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানান।

ঈদকে কেন্দ্র করে যাতায়াতের ক্ষেত্রে যেন অযৌক্তিকভাবে বাস ভাড়া বাড়ানো না হয় সেদিকে খেয়াল রাখা এবং আসন্ন রমজান এবং পবিত্র ঈদুল ফিতরকে উৎসবমুখরভাবে উদযাপনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

মার্কেট পরিদর্শন শেষে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নওগাঁ জেলা শাখা এর উপদেষ্টা পরিষদ সদস্যবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ #

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪