ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁয় কাকড়ার চাকায় পষ্ট হয়ে রহিমুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, জুন ২, ২০২৫
  • 74 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

 

নওগাঁর নিয়ামতপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রহিমুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তাঁর ছেলে মোটরসাইকেলের চালক নিজামুদ্দিন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের কোঁচপাড়া ও মানপুরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত রহিমুল ইসলাম মানপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রসুলপুর ইউনিয়নের পানিহারা এলাকা থেকে ধানবোঝাই ট্র্যাকটর (কাঁকড়া) মহাদেবপুর উপজেলার উদ্দেশে রওনা হয়। অপরদিকে পোরশা উপজেলার মুর্শিদপুর গরুর হাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে কোঁচপাড়া-মানপুর এলাকার বাঁকে পড়ে থাকা খড়ে মোটরসাইকেলের চাকা স্লিপ করে পেছনে থাকা রহিমুল ইসলাম কাঁকড়ার নিচে পড়ে যান।

এ সময় ট্রাকটি তাঁদের বাঁচাতে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। মোটরসাইকেলের চালককে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান দায়িত্বরত চিকিৎসক।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪