ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁয় তিনটি উপজেলার নেসকো ও পল্লীবিদ্যুতের দুই লাখ গ্রাহকের ১১ ঘন্টা বিদ্যুৎবিহীনে জনদদুর্ভোগ ।

Mizanur
  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ৩, ২০২৫
  • 71 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

 

নওগাঁর তিনটি উপজেলায় নেসকো ও পল্লী বিদ্যুতের প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে ১১ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন এ উপজেলার বাসিন্দারা।

মঙ্গলবার (৩ জুন) ভোর ৪টার দিকে নওগাঁ শহরের কাঁঠালতলী এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের ঘটনা ঘটলে এ অবস্থার সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। এরমধ্যে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) আওতাধীন নওগাঁ পৌরসভা ও বগুড়ার সান্তাহার পৌরসভার পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। অন্যদিকে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন নওগাঁ সদর উপজেলার পুরো এলাকা বিদ্যুৎহীন রয়েছে। এছাড়া পল্লী বিদ্যুতের আওতাধীন মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন রয়েছে।

নওগাঁ নেসকো উত্তরের নির্বাহী প্রকৌশলী তানজিমুল হক বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে ভোর ৪টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুৎ সরবরাহ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বাসবারের যন্ত্রাংশ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। প্রায় আধা ঘণ্টা পর নওগাঁ ফায়ার সার্ভিসের একটি দল চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে বিদ্যুৎকেন্দ্রের বেশ কিছু যন্ত্রাংশ ও পাওয়ার কেবল পুড়ে গেছে। এতে নওগাঁ ও সান্তাহার পৌরসভার প্রায় ১ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।তিনি আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে নওগাঁ ও রাজশাহী অঞ্চলের নেসকো এবং পল্লী বিদ্যুতের কয়েকটি দল কাজ করছে। একটু সময় লাগবে।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করবো। পল্লী বিদ্যুৎ সমিতি নওগাঁ-১ এর মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, অগ্নিকাণ্ডের কারণে পিডিবির বিদ্যুৎ উপকেন্দ্রের যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় পল্লী বিদ্যুতের তিনটি সাব-সেন্টার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এতে নওগাঁ সদর, মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বেশ কিছু এলাকার প্রায় দেড় লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।এদিকে বিদ্যুৎ না থাকায় নওগাঁ জেনারেল হাসপাতাল ও বিদ্যুৎহীন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। ব্যাহত হচ্ছে হাসপাতালের জরুরি সেবা ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪