ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁয় বরুণ কান্দি অজ্ঞান পাটির খপ্পরে পরে অচেতন অবস্থা ৬ জনকে উদ্ধার

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, মার্চ ২৬, ২০২৫
  • 100 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

নওগাঁর বরুণ কান্দি গ্যাস পাম্পে পাশ্বে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন অবস্থায় ৬ জনকে উদ্ধারের পর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকে বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধারের পর পুলিশ তাদের হাসপাতালে ভর্তি করেন। তবে এখনও জ্ঞান না ফেরায় তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার থানার এসআই হারুন রশিদ জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের বাইপাস এলাকার বরুনকান্দি এলাকার একটি গ্যাস পাম্পের পাশ থেকে ৬ জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬ জনের মধ্যে ১ জনের সঙ্গে কথা বলতে পেরেছি। তিনি অস্পষ্টভাবে জানান, তারা হেমায়েতপুর থেকে ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন। এরপর তাদের কলা, পানি আর রুটি খাওয়ানো হয়েছে। এর বেশি তিনি কিছু বলতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, এরা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। শহরের এবং শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবু জার গাফফার জানান, হাসপাতালে আসার পরে তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক তাদের দেখাশোনা করছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪