ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁয় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুকে গ্রেফতার।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫
  • 114 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

 

 নওগাঁর বদলগাছীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার ভান্ডারপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০২৪ সালের ৪ নভেম্বর উপজেলার গোবরচাঁপা হাট এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছিল থানা পুলিশ।

ঘটনার পরের দিন বেলাল হোসেন শৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এজাহার স্থানীয় ৪০ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার আবু খালেদ বুলু বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি ছিলেন।

সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার হয়।

আজকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

নওগাঁ #

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪