ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁয় মাদ্রাসার ৮০ বিঘা জমিতে আগাছানাশক কীটনাশক স্প্রে করে বোরোধান নষ্ট

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ২৯, ২০২৫
  • 69 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:

 

নওগাঁর পোরশা উপজেলার আল জামিআতুল আরাবিয়াহ দারুল হিদায়াহ (পোরশা বড় মাদ্রাসা) মাদ্রাসার ৮০ বিঘা জমিতে ক্ষতিকর আগাছানাশক কীটনাশক স্প্রে করে বোরো ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে সকলের অজান্তে জমিতে কীটনাশক স্প্রে করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পোরশা থানায় লিখিত অভিযোগ করেছেন মাদ্রাসার পক্ষে সেক্রেটারি নজরুল ইসলাম শাহ।

পোরশা বড় মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত হোসেন জানান,
মাদ্রাসার ৮০ বিঘা জমি রয়েছে উপজেলার নিতপুর সোহাতি মৌজায়। সেখানকার স্থানীয় কৃষকদের বর্গা হিসাবে চাষাবাদ করতে দেওয়া আছে জমিগুলো। প্রতি বছরের ন্যায় এ বছরও জমিগুলোতে বোরো ধান চাষ করেছেন বর্গাচাষিরা। কিন্তু হঠাৎ করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কীটনাশক স্প্রে করে ধানগুলো মেরে ফেলেছে।

মাদ্রাসার সেক্রেটারি নজরুল ইসলাম শাহ জানান, ধানগুলো মেরে ফেলায় মাদ্রাসার ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে পোরশা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪