ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁয় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে ২৪ প্রহর ব্যাপী মহাহরিনামের যজ্ঞ ও লীলাকীর্তন অনুষ্ঠিত ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জুন ২০, ২০২৫
  • 153 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

 

 নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে আজ মঙ্গলবার থেকে ২৪ প্রহরব্যাপী (তিন দিন তিন রাত) মহাহরিনামযজ্ঞ ও লীলাকীর্তন শুরু হয়েছে। ভাবিচা রাধাগোবিন্দ মন্দিরের হরিবাসর কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

ভক্তদের দুপুর ও রাতে সেবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যা থেকে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, গঙ্গা আহ্বান, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। আজ অষ্টকালীন নামকীর্তন পরিবেশন করেন খুলনার জয়দেবী অষ্টসখী সম্প্রদায়, সিরাজগঞ্জের রূপ নারায়ণ সম্প্রদায়, মাগুরার মা দুর্গা সম্প্রদায়, নওগাঁর রাধাগোবিন্দ সম্প্রদায় ও শ্রী রাধা মাধব সম্প্রদায়।

আগামীকাল বুধবার ভোর থেকে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন পরিবেশন করবেন সাতক্ষীরার রাজীব বিশ্বাস, যশোরের কৃষ্ণা পাল, রাজশাহীর শতরুপা হালদার ও লালমনিরহাটের অরবিন্দু বর্মন। রাধাগোবিন্দ মন্দির হরিবাসর কমিটির সভাপতি শ্যামল কৃষ্ণ রায় জানান, এবছর আমাদের ১৪তম অধিবেশন। গত কয়েক বছরের ন্যায় এবারও আমরা ভক্তবৃন্দের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি প্রচুর ভক্তের সমাগম হবে।

আগামী শুক্রবার মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪