ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁয় হানিফ পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল মেকানিক সোহেল রানা নিহত

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মে ১৮, ২০২৫
  • 94 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

 

নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সোহেল রানা নামে এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছেন।

ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করেছে থানা পুলিশ। রোববার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের পাশে জজ-কোর্টের সামনে নজিপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সোহেল রানা নওগাঁ সদর উপজেলার দুবলহাটি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ শহরের জেলা পরিষদ গেটের সামনে সোহেল রানার নিজস্ব একটি মোটরসাইকেল মেরামতের দোকান রয়েছে। সেখান থেকে একটি মোটরসাইকেল মেরামত করে তিনি সেটি চালিয়ে আধা কিলোমিটার দূরে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন।

পথে নজিপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে রাস্তার ওপর মোটরসাইকেলটি ঘুরিয়ে (ইউ-টার্ন) আবার দোকানের দিকে ফিরছিলেন। ঠিক সেই সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস প্রায় ৪০০ ফুট দূর থেকে দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। বাসের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি পাশের বলাকা ট্রেডার্স পেট্রোল পাম্পে রেখে চালক পালিয়ে যায়। পরে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪