ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর এনসিপি নেত্রী রুমীর হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
  • 53 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

 

ঢাকার রাজধানীর হাজারীবাগ থানার আওতাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী (৩০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জান্নাতারা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম-সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষের ভেতর প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

হাজারীবাগ থানার পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ আরও জানায়, জান্নাতারা রুমী দীর্ঘদিন ধরে ওই হোস্টেলে বসবাস করছিলেন। তার কক্ষে কোনো সুইসাইড নোট পাওয়া গেছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পারিবারিক, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে কোনো ধরনের চাপ বা বিরোধ ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের সহকর্মী ও এনসিপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে দাবি করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এদিকে, এই আকস্মিক মৃত্যু ঘিরে হোস্টেল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪