ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর ধামইরহাটে ১৫ কোটি টাকা মুল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
  • 91 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

 

 নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রায় ১৫ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে পন্তীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি’ জানান, ২৩ ডিসেম্বর সন্ধায়া ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র শিমুলতলী বিওপির দায়িত্বপুর্ণ সীমান্ত এলাকার নলপুকুর বুড়োল দিঘীতে স্থানীয়রা দিঘী খননের সময় একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মুর্তি দেখতে পেলে বিষয়টি বিজিবির সদস্যরা নিজস্বসূত্রে খবর পেয়ে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মোঃ তহুরুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষ টহল দল স্থানীয় জনগণের সহযোগিতায় ওই পুকুর থেকে ২৭ দশমিক ৫৮০ কেজি মুর্তিটি উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধারকৃত মূর্তিটি স্বর্ণকার দ্বারা নাইট্রিক অ্যাসিড ও স্বর্ণ পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়। পরীক্ষায় এটি অত্যন্ত উচ্চমানের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মুর্তি বলে প্রতীয়মান হয় এবং জুয়েলারি অভিজ্ঞদের মতে উদ্ধারকৃত মুর্তিটির মুল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশি।

পন্তীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন পিএসসি আরও জানান, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী দায়িত্বপুর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত সকল অপরাধ দমনে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪