ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর নিয়ামতপুরের পানিহারা গ্রামে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা খুন অতঃপর সুমন আটক

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, মে ১৪, ২০২৫
  • 127 শেয়ার

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার বিরুদ্ধে হাঁসুয়ার কোপ দিয়ে চাচাকে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার (১২ মে) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজাকে আটক করেছে পুলিশ।

নিহত চাচার নাম আশেদ আলী (৫৫)। তিনি ওই এলাকার মৃত রফিকুল ইসলামের মেজ ছেলে আর অভিযুক্ত ভাতিজা নুর হাবিব সুমন (৩২) নিহতের বড় ভাই নুর আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই পরিবারে সকলে একই বাড়িতে বসবাস করেন। সোমবার সকালে আশেদ আলী গরুকে পানি খাওয়াচ্ছিলেন। পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। চাচা আশেদ আলী ভাতিজা সুমনকে কোন এক বিষয়ে কাজের কথা বলেন। এতে ভাতিজা সুমন রাগান্বিত হয়ে পেছন থেকে হাঁসুয়া দিয়ে উপর্যুপরি আশেদ আলীর মাথায় আঘাত করে। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসে। তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, কি কারণে এমন ঘটনা ঘটালো তা আমারা বুঝতে পারছি না। তবে সুমনের মনের ভেতরে ক্ষোভ থাকতে পারে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চল ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪