ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর পত্নীতলায় নৃগোষ্ঠী আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব ২০২৫ পালিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
  • 177 শেয়ার

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ

 

নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী কারাম উৎসব-২০২৫ উপজেলার নজিপুর পাবলিক মাঠে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ এবং কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্প ও সমমনা অন্যান্য এনজিও সংস্থার যৌথ আয়োজনে এ উৎসব পালন করা হয়।

জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলার শ্রী সুবোধ উরাও এর সভাপতিত্বে উক্ত কারাম উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন। এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান পত্নীতলার পরিচালক যোগেন্দ্রনাথ সরকার, জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর, কারিতাস রাজশাহী অঞ্চল (সিএমএলআরপি-২) প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা মু. একরামুল হক, পারগানা বাইশি সাধারন সম্পাদক বাবু যোসেফ হেম্ব্রম, অন্যান্য আদিবাসী নেতৃৃবৃন্দ, আদিবাসী শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ও সহ অন্যান্য এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

উৎসবে উপজেলার সকল আদিবাসী সম্প্রদায় আনন্দের সাথে অংশগ্রহন করে ঐতিহ্যবাহী কারাম নৃত্য পরিবেশন করেন। এসময় কারিতাস সহ সমমনা অন্যান্য এনজিও সংস্থা কারাম উৎসবে স্ব-স্ব স্টল প্রদর্শনের মাধ্যমে তাদের প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন।
নওগাঁ#

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪