ঢাকা   ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর পত্নীতলায় পৃথক অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজাসহ ছয় জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ২২, ২০২৫
  • 112 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার প্রতিনিধিঃ

 

নওগাঁর পত্নীতলায় পৃথক অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজাসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-৫ এর একটি দল।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার মামুদপুর বাজার এলাকা হতে ৬৯ কেজি এবং নজিপুর পৌরসভার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে ৫০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পত্নীতলা উপজেলার মামুদপুর গ্রামের মৃত ফারাজ উদ্দিন মন্ডলের ছেলে মাদক সম্রাট মাতাব্বর হোসেন (৪৮), একই গ্রামের মৃত ভিকারী চৌধুরীর ছেলে নিতাই চৌধুরী (৪২) ও শম্ভুপুর দক্ষিণপাড়ার সাইদুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩৪), ব্রাহ্মনবাড়ীয়া জেলার কাজীপাড়া গ্রামের লিটন পালের ছেলে আনন্দ পাল (২১), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গুমুটিয়া গ্রামের মৃত অজিতদেবের ছেলে অপুদেব (২৯) এবং মাধবপুর বাজারের মৃত অজিত পালের ছেলে রিপন পাল (৩৬)।

শনিবার ২২ মার্চ দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল আটককৃতদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অভিনব কায়দায় প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনে বহনকালে ১১৯ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে ওই এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিএসসি এর একটি বিশেষ আভিযানিক দল আটক করে। সেই সাথে তাদের ব্যবহৃত প্রাইভেটকার ও নগদ ৮৭ হাজার ৯ শত ১০ টাক জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর অভিনব কায়দায় বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজু করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪