ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৬ জন আহত ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, জুলাই ১৯, ২০২৫
  • 70 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, জেলা প্রতিনিধি নওগাঁ:

 

 

নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা আম বোঝাই ট্রাকে আরেকটি ট্রাকের পিছন থেকে ধাক্কার ঘটনায় চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সংঘর্ষে উভয় ট্রাকে থাকা ৬ জন আহত হয়েছেন।

থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের কঞ্চিপুকুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিযাউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে ট্রাক চালক আফসার আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

তার বাড়ি রাজধানী ঢাকার গাজীপুর জেলায়। আহত ৬ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য, উভয় ট্রাক সাপাহার উপজেলা হতে আম বোঝাই গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

পত্নীতলা থানার ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখন পর্যন্ত একজন ট্রাক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়।’

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪