ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে ভারতীয় নাগরিকের কীর্তিমাল বর্মনের লাশ বালুরঘাট থানায় হস্তান্তর ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, আগস্ট ১৩, ২০২৫
  • 75 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

 

নওগাঁ পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ বালুরঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পত্নীতলা থানা ও ১৪ বিজিবি সুত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যা আনু: সাড়ে ৭ টায় পত্নীতলা উপজেলার গোডাউন পাড়া ঘাটে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া যায়। এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়। যার নম্বর ৩৪, তাং ১১/০৮/২৫ ইং।

এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবি দেখে ভারতের বালুরঘাট থানা পুলিশ নিশ্চিত করেন উক্ত লাশের ব্যক্তির বিষয়ে তাদের থানায় একটি মিসিং ডায়েরী রয়েছে। উক্ত অজ্ঞাত মৃত ব্যক্তি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার সৈয়দপুর গ্রামের শ্রী অজয় বর্মন এর ছেলে কীর্তিমান বর্মন (১৮) বলে বালুরঘাট থানা পুলিশ নিশ্চিত করে।

এ ঘটনায় পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মঙ্গলবার দুপুরে উক্ত ভারতীয় নাগরিকের লাশ তার পিতার উপস্থিতিতে মামলা তদন্তকারী অফিসার পত্নীতলা থানার এস আই সাইফুল ইসলাম বালুরঘাট থানার দায়িত্ব প্রাপ্ত অফিসারের কাছে হস্তান্তর করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪